কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.) : নোট বাতিলের সিদ্ধান্তে বিরোধীতা করে সোমবার গোটা রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্যের বামপন্থী সংগঠন | তবে ধর্মঘটে সাড়া না মেলায়, ব্যর্থতা নিজেই স্বীকার করে নিলেন বামনেতা বিমান বসু | সোমবার আলিমুদ্দিনে হওয়া সাংবাদিক বৈঠকে বিমান বসু জানালেন, সব জেলায় সময়ের অভাবে প্রচার করা যায়নি | প্রশাসন জোর করে দোকান পাট খুলিয়েছে | ট্রেড ইউনিয়নের নেতারা সম্মেলনে ব্যস্ত ছিলেন | তৱুও উত্তরবঙ্গের অনেক চাবাগান খোলেনি | ধর্মঘটে ব্যাপক সাড়া পাওয়া যায়নি | তবে জেলায় আদালতের কাজ ব্যাহত হয়েছে | স্বল্প সময়ের ব্যবধানে হরতাল ডেকেছি | প্রচার একাবারেই কম হয়েছে | প্রচারের সময়ও ছিল না | তবে এর থেকে আমরা শিক্ষা নেব|
নোট বাতিল নিয়ে বামেদের ডাকা বনধে মিলল না সারা | আলিমুদ্দিনের সব হিসেব উল্টে সচল গোটা রাজ্য| নবান্ন-সহ সরকারি অফিসগুলিতেও হাজিরা ছিল অন্যান্য দিনের মতোই| বনধ অস্ত্র ব্যর্থ হতে দেখে হতাশা চেপে রাখতে পারেননি বিমান বসু| মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যানের মন্তব্য, হাতে টাকা না পেলে বনধের মর্ম ৱুঝবে মানুষ| বামেদের ডাকা বারো ঘণ্টার বনধ| অথচ খোদ কলকাতাতেই খোলা দোকানপাট| চলছে যানবাহন| এজিসি বোস রোডের একটি মিছিলে পথে নেমে সচল শহরের ছবি নিজেদের চোখে দেখে নিলেন বামনেতারা|
এদিকে বিমান বসুর ওই মন্তব্যে বামফ্রন্টের প্রবল সমালোচনা করল বিরোধীরা| তৃণমূলের পক্ষে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এজিনিস আগে ৱুঝলে ভালো হতো | সরকার কোনও বনধকেই সমর্থন করে না| বনধের রাজনীতির দিন যে ফুরিয়েছে বামফ্রন্ট নেতারা সেটা ৱুঝতে পারছেন না| অন্যদিকে, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, গত ৩৫ বছরে এতবার বনধ ডেকেও ওরা কোনও শিক্ষা নেননি? নোট বাতিলে মানুষের অসুবিধা হচ্ছে| কিন্তু মানুষ হাজার ঘণ্টা ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে রাজী| এই বনধের রাজনীতি মানুষ আর মেনে নেবে না|
ধর্মঘটে সাড়া পাওয়া যায়নি, স্বীকার করলেন বিমান বসু
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















