News Flash

  • Home
  • Uncategorized
  • ৫০ শতাংশ জরিমানা দিলেই সাদা হবে কালো টাকা, লোকসভায় পেশ সংশোধনী বিল
Image

৫০ শতাংশ জরিমানা দিলেই সাদা হবে কালো টাকা, লোকসভায় পেশ সংশোধনী বিল

ParliamentofIndiaনয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : কালো টাকার মালিকদের আরও একটি সুযোগ দিতে চায় কেন্দ্রীয় সরকার| ঘোষিত অর্থের মোট ৫০ শতাংশ জরিমানা দিলেই কালো টাকা সাদা করা যাবে| নোট বাতিল নিয়ে বিতর্ক ও বিক্ষোভের মাঝেই সোমবার লোকসভায় এই আয়কর সংশোধনী বিল আনে কেন্দ্র সরকার| এদিন সংসদের নিম্ন কক্ষে ওই বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বিলের প্রস্তাবনায় কালো টাকা উপর কর চাপানোর বিষয়টি স্পষ্ট করা হয়েছে |
কেন্দ্রের আনা শংশোধনীতে ঘোষিত অর্থের মোট ৫০ শতাংশ জরিমানা দিলেই কালো টাকা সাদা করা যাবে| তবে যাঁরা তাঁদের কাছে গচ্ছিত টাকা জানাবেন না তাঁদের জন্য শাস্তি হিসেবে ৮৫ শতাংশ জরিমানা করা হবে| সোমবার লোকসভায় আয়কর আইনের সংশোধনী পেশ অরুণ জেটলি বলেন, এই বছরের মধ্যেই পুরনো নোট বদল করতে হবে| আড়াই লক্ষের ওপর জমা পড়লেই আয়কর নজরদারি হবে|
সংশোধনী অনুযায়ী যাঁরা তাঁদের করহীন জমা টাকার কথা জানাবেন, তাঁদের ৩০ শতাংশ কর দিতে হবে| ১০ শতাংশ জরিমানা| এরপর সম্পত্তির পরিমাণ দেখে ১০ শতাংশ করে কর দিতে হবে| অর্থা সর্বোচ্চ ৫০ শতাংশ কর দিতে হবে| এরপর ২৫ শতাংশ টাকা গ্রহীতার অ্যাকাউন্টে জমা পড়বে| বাকী টাকা অর্থা ২৫ শতাংশ চার বছরের জন্য প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা নামের নতুন বিশেষ তহবিলে জমা থাকবে| এরজন গ্রহীতাকে কোনও সুদ দেওয়া হবে না| তবে তল্লাশি চালিয়ে উদ্ধার করা টাকা বা আয়করে গরমিল থাকলে ৮৫ শতাংশ অর্থ কেটে ১৫ শতাংশ অর্থ গ্রহীতাকে ফেরত দেওয়া হবে| লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকায় এই সংশোধিত বিলটি পাস করাতে অসুবিধা হবে না| আর অর্থবিল হওয়ায় তা রাজ্যসভায় পাস করাতে হবে না|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top