News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলা নববর্ষের দিন রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের
Image

বাংলা নববর্ষের দিন রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের

আগরতলা, ১৫ এপ্রিল : বাংলা নববর্ষের দিন রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। চাঞ্চল্যকর ওই ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত মেলা পাথরের রেল ব্রিজ সংলগ্ন এলাকায় হয়েছে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস বলে জানা গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, তেলিয়ামুড়া থানার অন্তর্গত কৃষ্ণপুরের নতুন বাজার এলাকার রাধামোহন বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ পেশায় একজন দিনমজুর। এদিকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের লোকজনদের দাবি হচ্ছে সোমবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বিশ্বজিৎ বাড়ি থেকে বেরিয়ে ছিল এবং বাড়ি থেকে বেরিয়ে সে রাতের কোন একটা ট্রেনে করে নাকি আগরতলা যাবে।

পরিবারের লোকজনদের বক্তব্য, অনুযায়ী তাদের জানা মতে বাড়িতে কোন প্রকারের অশান্তি বা বিশৃঙ্খলা ছিল না কিন্তু তারপরেও এভাবে ২৫ বছরের তরতাজা এক যুবকের রেলে কাটা পড়ে মৃত্যুর পেছনে কোন না কোন কারণ রয়েছে বলে এলাকাজুড়ে গুঞ্জন চলছে। যদিও রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করছে এবং শেষ সংবাদ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে।
স্বাভাবিকভাবেই নববর্ষের দিনে সাতসকালে এই ভয়ানক ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে এবং দাবি উঠেছে উপযুক্ত তদন্তক্রমে ঘটনার পেছনে কি রয়েছে তা যেন বেরিয়ে আসে। তবে সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে।

মৃতদেহের সাথে মৃত যুবকের সমস্ত প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র ছিল; এই কাগজপত্রের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ,ভোটার আই.ডি কার্ড থেকে শুরু করে তার বাড়ির লোকেদের সাথে তোলা ছবিও ছিল। এই সমস্ত ঘটনা গুলো এই মৃত্যুর পেছনে থাকার কারণ নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি করছে যদিও এখন অপেক্ষা পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top