News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Image

অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বিজয়ওয়াড়া, ১৩ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের আনাকপল্লীতে একটি আতসবাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৮ জন শ্রমিকের। আনাকপল্লীর পুলিশ সুপার তুহিন সিনহা বলেছেন, রবিবার আনাকপল্লী জেলার কোটাভুরাতলা মণ্ডলের কৈলাসপত্তনমে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

৮ জন শ্রমিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জেলা কালেক্টর, পুলিশ সুপার এবং রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী অনিথার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, সরকার নিহতদের পরিবারকে সাহায্য করবে এবং তাদের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন। তিনি এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন।

ওই বাজি কারখানাটি সরকারি অনুমোদনপ্রাপ্ত নাকি অবৈধ ভাবে চলছিল, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি পুলিশ। দুর্ঘটনায় আহতদের বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন অন্ধ্রপ্রদেশের পুলিশমন্ত্রী ভি অনিতা। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top