News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধুলোঝড়ে বিপর্যস্ত দিল্লি; বিঘ্নিত উড়ান পরিষেবা, মৃত্যু একজনের
Image

ধুলোঝড়ে বিপর্যস্ত দিল্লি; বিঘ্নিত উড়ান পরিষেবা, মৃত্যু একজনের

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): তাপপ্রবাহের পর এবার ধুলোঝড়ে বিপর্যস্ত রাজধানী দিল্লি। আচমকা ধুলোঝড়ে শুক্রবার সন্ধ্যা থেকে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে দিল্লি বিমানবন্দরে। অনেক বিমান দিল্লির বিমানবন্দরে নামতেই পারেনি। সেগুলি নিকটবর্তী অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। এ ছাড়া, অন্তত ৫০টি বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি দিল্লি থেকে। বাতিল করা হয়েছে সাতটি বিমান।

দিল্লি বিমানবন্দরের একাংশে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। শুক্রবার ধুলোঝড়ের সময়ে হাওয়ার ধাক্কায় পূর্ব দিল্লিতে দেওয়াল ভেঙে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দু’জন। ধুলোঝড়ের ফলে দিল্লির নানা প্রান্তে গাছ ভেঙে পড়েছে। তাতে রাস্তা আটকে যাওয়ায় যানজট সৃষ্টি হয়।

দক্ষিণ-পশ্চিম দিল্লির হরি বিহারে নির্মীয়মান বাড়ি ভেঙে ১০ বছর বয়সী এক বালিকার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ২০ বছর বয়সী এক যুবতীর মৃত্যু হয়।

Releated Posts

ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে জয়শঙ্করের সঙ্গে টিলভিন সিলভার বৈঠক

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন…

ByByNews Desk Oct 1, 2026

স্বচ্ছ ভারত মিশন: স্যানিটেশন ব্যবস্থার আধুনিকীকরণে এআই, ইভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): স্বচ্ছ ভারত মিশনের ১২তম বর্ষপূর্তির প্রাক্কালে দেশের বিভিন্ন শহরে স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিক করে তুলতে…

ByByNews Desk Oct 1, 2026

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top