News Flash

  • Home
  • বাণিজ্য
  • বাড়ল সূচক, পয়লা বৈশাখের আগে লগ্নিকারীদের মুখে হাসি
Image

বাড়ল সূচক, পয়লা বৈশাখের আগে লগ্নিকারীদের মুখে হাসি

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.): শুক্রবার, চলতি সপ্তাহের শেষ লেনদেনের দিনে ফের লাফিয়ে বাড়ল সূচক। ফলে পয়লা বৈশাখের আগে লগ্নিকারীদের মুখে ফুটেছে হাসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক নীতিতে ৯০ দিনের স্থগিতাদেশ জারি করতেই এশিয়ার শেয়ার বাজারে ঝড় ওঠে। এ বার সেই ছবি দেখা গেল বম্বে স্টক এক্সচেঞ্জে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও।

এ দিন ৭৫,১৫৭.২৬ পয়েন্টে উঠে বন্ধ হয় সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার সূচকে ১,৩১০.১১ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে, যেটা ১.৭৭ শতাংশ। অন্য দিকে, নিফটি-৫০ উঠেছে ২২,৮২৮.৫৫ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক বেড়েছে ১.৯২ শতাংশ বা ৪২৯.৪০ পয়েন্ট।

দু’টি বাজার মিলিয়ে মোট ৩,০০৬টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। দর পড়েছে ৮০৭টি স্টকের। পাশাপাশি, ১১০টি শেয়ারের দামের কোনও পরিবর্তন হয়নি।

Releated Posts

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

আইটি শেয়ারে বড় ধাক্কা, নিম্নমুখী সূচকে শুরু সেনসেক্স-নিফটির লেনদেন

মুম্বই, ১৯ জুন (আইএএনএস) : সাম্প্রতিক ঊর্ধ্বগতির পর শুক্রবার দেশের শেয়ারবাজারে পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top