News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা, রিখটার স্কেলে তীব্র ৪.০
Image

ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা, রিখটার স্কেলে তীব্র ৪.০

আগরতলা, ১১ এপ্রিল: ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা। আজ বিকেল ৪টা ২২ মিনিট ৫৬ সেকেন্ডে ভূমিকম্পে রিখটার স্কেলে তার তীব্রতা ৪.০ রেকর্ড করা হয়েছে। তবে, ভূমিকম্প অনুভূত হলেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।

বিমানবন্দর স্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশে ২৪.০৫ অক্ষাংশ এবং ৯১.৩৭ দ্রাঘিমাংশে ভূপৃষ্ট থেকে ১০ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের উত্পত্তিস্থল। বাংলাদেশে ওই ভূমিকম্পে রামগঞ্জ উপজেলা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, সহ বিভিন্ন স্থানে কম্পন অনুভব হয়েছে। তাছাড়াও, ত্রিপুরা সহ মিজোরাম ও মেঘালয়ের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে, সেখানেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।

প্রসঙ্গত, ত্রিপুরা ভূমিকম্প প্রবণ রাজ্য হিসেবে পরিচিতি রয়েছে। ভূ-কম্পন হলেই মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন।

Releated Posts

স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে শিল্প বিকাশের পথ সুগম করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ মে: বর্তমান রাজ্য সরকার শিল্প বান্ধব সরকার। বর্তমানে ত্রিপুরাতে শিল্প গড়ার বিরাট সুযোগ রয়েছে। রাজ্যে শিল্প…

ByByReshmi Debnath May 8, 2026

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা বিজেপির, শনিবার শপথগ্রহণ

কলকাতা, ৮ মে (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বিধায়ক দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা…

ByByTaniya Chakraborty May 8, 2026

পশ্চিমবঙ্গ ও অসমে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ মে : পশ্চিমবঙ্গ ও অসমে নবগঠিত বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty May 8, 2026

প্রকাশিত টিবিএসই ফলাফল: মাধ্যমিকে পাশের হার ৮৪.১৮ শতাংশ উচ্চমাধ্যমিকে ৭৯.৩৩ শতাংশ

আগরতলা, ৮ মে: প্রকাশিত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফলাফল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই)-এর অধীন…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top