News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জমি সংক্রান্ত বিবাদে নাশকতার আগুনে পুড়লো সুপারি বাগান
Image

জমি সংক্রান্ত বিবাদে নাশকতার আগুনে পুড়লো সুপারি বাগান

আগরতলা, ১১ এপ্রিল: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সুপারি বাগানে আগুন দিল দুষ্কৃতিকারীরা। সঙ্গে মারধরের অভিযোগ জানিয়ে কদমতলা থানার দ্বারস্থ হল অসহায় পরিবার। ওই ঘটনায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ইন্দো-বাংলা সীমান্তের প্রত্যেক রায় গ্রামের ২নং ওয়ার্ডে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

উক্ত ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মিয়া(৪৪) জানান, গত মঙ্গলবার বিকেল চারটা নাগাদ তারই প্রতিবেশী ভাই আব্দুল কালাম হঠাৎ উত্তেজিত হয়ে আব্দুল মিয়ার বাড়ির পাশের কুড়ি শতক জায়গা দখলের জন্য আসে। এতে আব্দুল মিয়া বাঁধা দিলে তাদের মারধোর করে এবং উক্ত জায়গায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এতে সুপারি বাগান সহ আম ও বিভিন্ন ফলজাতীয় গাছ পুড়ে ছাই হয়ে যায়। আব্দুল জানায় ওই জায়গা সে নিজের টাকায় খরিদ করলেও আব্দুল কালাম নামের তার এক কাকাতো ভাই এসে নিজের বলে দাবি করে এবং জবরদখল করতে চায়।

এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিবাদ চলতে থাকে। কিন্তু সেদিনের ওই চরম অবস্থা দেখে সে কদমতলা থানার দ্বারস্থ হয়েছে এবং আব্দুল কালাম ও তার দুই স্ত্রী পিয়ারা বেগম, রাজিয়া বেগম এবং তার ছেলে আছাদ উদ্দিনের নামে লিখিত মামলা করেন। যদিও সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি এবং ঘটনার কোন তদন্তই করেনি বলে অভিযোগ আব্দুল মিয়ার।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top