News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের বেকারদের সাথে নজিরবিহীন প্রতারণা করছে বিজেপি জোট সরকার, প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বাম যুব সংগঠন
Image

রাজ্যের বেকারদের সাথে নজিরবিহীন প্রতারণা করছে বিজেপি জোট সরকার, প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বাম যুব সংগঠন

আগরতলা, ৭ এপ্রিল: রাজ্যের বেকারদের সাথে নজিরবিহীন প্রতারণা করছে বিজেপি জোট সরকার। প্রতিনিয়ত বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। এরই প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বাম যুব সংগঠন। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডিওয়াইএফআই – টিওয়াইএফের নেতৃত্বরা।

এদিন সাংবাদিক সম্মেলনে এক ডিওয়াইএফআই-এর কর্মী বলেন, রাজ্যের বেকারদের সাথে নজিরবিহীন প্রতারণা করছে বিজেপি জোট সরকার। গত সাত বছরে বিজেপি সরকারের আমলে একটি দপ্তরে নূন্যতম নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে তিন বছর সময় লাগছে। এককথায়, কচ্ছপের গতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে। তাতে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। ইতিমধ্যে, ফায়ারম্যান এবং ফায়ার সার্ভিস পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে রাজ্য সরকার। তাঁর অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে অনেক দূর্ণীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এরই প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বাম যুব সংগঠন।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top