News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলে জঙ্গিদের খরচ জোগেত হিমশিম খাচ্ছে লস্কর–ই–তৈবা
Image

নোট বাতিলে জঙ্গিদের খরচ জোগেত হিমশিম খাচ্ছে লস্কর–ই–তৈবা

নয়াদিল্ল, ২৭ নভেম্বর (হি.স.) : পুরানো  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকেই চরম বিপদে পড়েছে কাশ্মীরের জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবা  ।  কারণ প্রতি মাসে একজন জঙ্গির পিছনে খরচ করতে হয় প্রায় ১০ হাজার টাকা। একাধিক সিম ও ফোন কিনতে খরচ করতে হয় অনেকটা। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ধরে পড়ে যাওয়ার ভয়েই জঙ্গিরা বদলাতে থাকে নিজেদের মোবাইল নম্বর ও ফোন। একজনের পিছনে ১০ হাজার খরচ হলে একসামে দশজনকে পুষতেই দিতে বয় প্রায় ১ লক্ষ টাকার মত। হিসাব করে দেখা গেছে বর্তমানে কাশ্মীরে প্রায় ১৫০ থেকে ২০০ লস্কর জঙ্গি রয়েছে। তাঁদের খরচ জোগাড়ের জন্যই এখন হিমশিম খাচ্ছে সংগঠন। জঙ্গিদের টাকার যোগানে ভাঁটা পড়াতেই তড়িঘড়ি ব্যাঙ্ক লুটের সিদ্ধান্ত নিয়েছিল বলে মনে করছে প্রশাসন । প্রসঙ্গত, কয়েকদিন আগেই কাশ্মীরের মালপোরায় একটি ব্যাঙ্কের শাখা লুট করেছিল জঙ্গিরা। পরে অবশ্য পাঁচ জঙ্গিই নগদ ৮ লক্ষ টাকা নিয়ে ধরা পড়ে যায়। যে ৮ লাখের মধ্যে ৬ লাখ টাকা ছিল পুরনো নোটে, বাকি ২ লাখ নতুন নোটে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top