নয়াদিল্ল, ২৭ নভেম্বর (হি.স.) : পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকেই চরম বিপদে পড়েছে কাশ্মীরের জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবা । কারণ প্রতি মাসে একজন জঙ্গির পিছনে খরচ করতে হয় প্রায় ১০ হাজার টাকা। একাধিক সিম ও ফোন কিনতে খরচ করতে হয় অনেকটা। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ধরে পড়ে যাওয়ার ভয়েই জঙ্গিরা বদলাতে থাকে নিজেদের মোবাইল নম্বর ও ফোন। একজনের পিছনে ১০ হাজার খরচ হলে একসামে দশজনকে পুষতেই দিতে বয় প্রায় ১ লক্ষ টাকার মত। হিসাব করে দেখা গেছে বর্তমানে কাশ্মীরে প্রায় ১৫০ থেকে ২০০ লস্কর জঙ্গি রয়েছে। তাঁদের খরচ জোগাড়ের জন্যই এখন হিমশিম খাচ্ছে সংগঠন। জঙ্গিদের টাকার যোগানে ভাঁটা পড়াতেই তড়িঘড়ি ব্যাঙ্ক লুটের সিদ্ধান্ত নিয়েছিল বলে মনে করছে প্রশাসন । প্রসঙ্গত, কয়েকদিন আগেই কাশ্মীরের মালপোরায় একটি ব্যাঙ্কের শাখা লুট করেছিল জঙ্গিরা। পরে অবশ্য পাঁচ জঙ্গিই নগদ ৮ লক্ষ টাকা নিয়ে ধরা পড়ে যায়। যে ৮ লাখের মধ্যে ৬ লাখ টাকা ছিল পুরনো নোটে, বাকি ২ লাখ নতুন নোটে।

নোট বাতিলে জঙ্গিদের খরচ জোগেত হিমশিম খাচ্ছে লস্কর–ই–তৈবা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















