News Flash

  • Home
  • খেলা
  • অবসরের ঘোষণা জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ম্যাট হামেলসের
Image

অবসরের ঘোষণা জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ম্যাট হামেলসের

বার্লিন, ৫ এপ্রিল (হি.স.) : অবসরের ঘোষণা করলেন জার্মান ডিফেন্ডার ম্যাট হামেলস। শনিবার সামাজিক মাধ্যম এক্সে নিজের অবসর ঘোষণার কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড এর এই তারকা l বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ডে ১৭ বছর কাটানোর পর গত বছর সেপ্টেম্বরে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেন হামেলস। চলতি মরসুমের পর আর কোনও ধরনের পেশাদার ফুটবলে দেখা যাবে না ৩৬ বছর বয়সী এই জার্মান তারকাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামেলস বলেছেন, ‘খেলা ছাড়ার সঠিক সময় বলে মনে করেছি। তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সঠিক সময়ে সঠিক কোচ এবং সঠিক সতীর্থদের পেয়ে আমি এই জায়গায় আসতে পেরেছি। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি এখন অনেক কিছু মিস করব।’ জার্মান ফুটবলে ৬ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হামেলস। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১৪ সালের বিশ্বকাপ। ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স লিগেও দুইবার ফাইনাল খেলেছেন তিনি।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top