News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফার্মেসি থেকে ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ ব্যক্তি
Image

ফার্মেসি থেকে ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:
ফার্মেসি থেকে ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হলেন এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা গেছে, পেঁচারথল বাজার এলাকার স্থানীয় বাসিন্দা অমর রায় গত বৃহস্পতিবার বিকাল নাগাদ বাড়িতে হঠাৎ ডাইরিয়া হয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে অমর রায়ের ছেলে আকাশ রায় তখন বাড়ির পাশে পেঁচারথল বাজার এলাকায় শ্যামলা ফার্মেসী থেকে ওষুধ ক্রয় করে নিয়ে আসে বাড়িতে। তখন ওষুধটি খেলে আরো অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে উনার স্ত্রী মিরা রায় এবং উনার ছেলে আকাশ রায় অমর রায়কে পেঁচারতল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

তখন কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে অসুস্থ ব্যক্তিকে ভর্তি করে হাসপাতালে। সেখানে চিকিৎসা চলার পর বর্তমানে অমর রায় বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। অমর রায় আজ অর্থাৎ শুক্রবার শ্যামলা ফার্মেসীর মালিক সমীর দাস ও দোকানের কর্মচারী শানু শুক্ল বৈদ্যর নামে ভুল ওষুধ দেওয়ায় পেচারতল থানায় লিখিত আকারে অভিযোগ জানান।

অভিযোগকারীর বিরুদ্ধে অসুস্থ ব্যক্তি অমর রায় এবং উনার পরিবার শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং পুলিশ প্রশাসন ড্রাগস ইন্সপেক্টর এবং সংবাদমাধ্যমের শরণাপন্ন হয়ে সঠিক বিচারের আর্জি জানান।

তিনি আরো অভিযোগ করে বলেন এরকম আরো বহু বহু ফার্মেসী রয়েছে পেচারতল সহ আশপাশ এলাকায়। এভাবে ভুল ওষুধ দিয়ে দিনের পর দিন কালবাজারি ব্যবসা করে যাচ্ছে। সেইসব দোকানগুলিতে ড্রাগস কন্ট্রোল বোর্ডের কর্মকর্তারা সরজমিনে প্রতিটি ফার্মেসিতে গিয়ে তদন্ত করে তার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান অসুস্থ ব্যক্তি অমর রায় ও উনার পরিবার।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top