News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পূর্ণ ডিজিটাল নির্ভর হতে চলেছে আইআরসিটিসি

সম্পূর্ণ ডিজিটাল নির্ভর হতে চলেছে আইআরসিটিসি

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : সম্পূর্ণ ডিজিটাল নির্ভর হতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। প্রধানমন্ত্রীর ডিজিটাল লেনদেনকে সর্বতভাবে বাস্তবায়িত করতে আইআরসিটিসি তাদের কাজকর্ম আরও বেশি ডিজিটাল নির্ভর করতে প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে । বিশেষ করে আইআরসিটিসি জোর দিচ্ছে ই ক্যাটারিং, ই টিকেটিং ও পর্যটন বিভাগের ওপর।

আইআরসিটিসি জানিয়েছে, কেন্দ্রের ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কাজকর্মের বড় অংশ ইতিমধ্যেই ডিজিটাইজড করেছে তারা। এবার চেষ্টা, আধুনিক প্রযুক্তির পূর্ণ সদ্ব্যবহার করে রেলের যাত্রী স্বাচ্ছন্দ্যকে আরও প্রাধান্য দেওয়া। ট্রেনে, বিমানে টিকিট কাটা ও মান্থলির মত নানা ক্ষেত্রে অনলাইন আর্থিক লেনদেনে তারা জোর দিচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ‘ফুড অন ট্র্যাক’ নামে তাদের ই ক্যাটারিং পরিষেবা ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। এর ফলে আইআরসিটিসি-র খাদ্যতালিকার মধ্যে যাত্রীরা তাঁদের পছন্দের খাবার বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ডব্লুডব্লুডব্লু ডট ইক্যাটারিং ডট আইআরসিটিসি ডট সিও ডট আইএন-এ বুক করা যাচ্ছে খাবার। এর ফলে যাত্রীদের সঙ্গে টাকা রাখতে হচ্ছে না, অনলাইনেই কার্ডের সাহায্যে পেমেন্ট করছেন তাঁরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আইআরসিটিসি ডমিনোজ, হলদিরাম, কেএফসি ও সারভানা ভবনের মত সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে।-

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top