News Flash

Image

মেলা চত্বরে ভয়ঙ্কর ঘটনা থেকে অল্পেতে রক্ষা

আগরতলা, ৪ এপ্রিল: আজ থেকে অশোকাষ্টমী উপলক্ষে ব্রহ্মকুণ্ড মেলা শুরু হচ্ছে। মেলার উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ব্রহ্মকুণ্ড মেলার সাংস্কৃতিক মঞ্চের ডানদিকের সবজি বাজারে আছড়ে পড়ে বিশাল বট গাছ। তবে এতে কেউ হতাহত হননি।

প্রসঙ্গত, আজ থেকে সিমনা ব্রহ্মকুণ্ড মেলা শুরু হচ্ছে। মোহনপুর সাব ডিভিশনের অন্তর্গত সিমনায় ওই মেলা অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী চলবে ওই মেলা। আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে ওই মেলার উদ্বোধন হবে। কিন্তু মেলা শুরু হওয়ার প্রাক মুহুর্তে মেলার সাংস্কৃতিক মঞ্চের ডানদিকের সবজি বাজারে আছড়ে পড়ে বিশাল বট গাছ। তবে এতে কেউ হতাহত হননি।

এবিষয়ে মেলা কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।কারণ, মেলা প্রাঙ্গন চত্বরে প্রশাসনিক সুযোগ সুবিধা নেই বললেই চলে। মেলা চত্বরে কয়েকজন টিএসআর জওয়ান ছাড়া দূর্যোগ মোকাবিলা কর্মী, দমকলকর্মী সহ অন্যান্যদের এখনো পর্যন্ত দেখা মিলে নি।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top