খান্ডওয়া, ৪ এপ্রিল(হি.স.) : মধ্যপ্রদেশের খাণ্ডওয়ার কন্দাওদ গ্রামে কূপ পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে ৮ জনের মৃত্যু হয়।
৮ জনের দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে ময়নাতদন্ত করেন চিকিৎসক দল। শুক্রবার একসঙ্গে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, কূপ পরিষ্কার করতে নামার পর একে একে ৮ জন কূপের ভেতরেই আটকে পড়েন। তিন ঘণ্টার উদ্ধার অভিযানে তাদের মরদেহ উদ্ধার হয়। প্রশাসন মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে।



















