News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ অটো দুর্ঘটনায় রক্তাক্ত শিশু সহ দুই মহিলা
Image

ভয়াবহ অটো দুর্ঘটনায় রক্তাক্ত শিশু সহ দুই মহিলা

আগরতলা, ২ এপ্রিল: ভয়াবহ অটো দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে শিশু সহ দুই মহিলা। আজ বিকেলে বিশালগড় বক্সনগর সড়কে মেত্তাবাড়ি এলাকায় ওই দূর্ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ বিকেলে টিআর০৭এ৩৮৪৩ নম্বরের একটি অটো গাড়ী যাত্রী নিয়ে বিশালগড় থেকে বক্সনগর উদ্দেশ্যে যাওয়ার পথে মেত্তাবাড়ি এলাকায় দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগে। গাছের সাথে অটো গাড়ির সংঘর্ষে অটো থেকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে যান গাড়িতে থাকা শিশু সহ দুই মহিলা যাত্রী। অটো গাড়ির সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়। তবে চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি হয়েছে বলে অভিযোগ করেন আহতদের পরিবারের সদস্যরা। তবে আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ির বিশালগড় মহকুমায়।

সাথে সাথে তাঁদেরকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছেন। সেখানকার চিকিৎসকরা আহতদের অবস্থা আশঙ্কা জনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top