News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ৯৩ হাজার ৭২৮ জন কৃষককে বীজ, চারা, সার এবং কীটনাশক কেনার জন্য সহায়তা: কৃষিমন্ত্রী
Image

বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ৯৩ হাজার ৭২৮ জন কৃষককে বীজ, চারা, সার এবং কীটনাশক কেনার জন্য সহায়তা: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল:
বিগত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ৯৩ হাজার ৭২৮ জন কৃষককে বীজ, চারা, সার এবং কীটনাশক কেনার জন্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে সহায়তা করা হয়েছে। এরজন্য সরকারের মোট ২৪ কোটি ৪৬ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয় হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুদীপ সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী রতনলাল নাথ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের বিধ্বংসী বন্যায় রাজ্যে মোট ১১ হাজার ৮৫০ জন কৃষকের কৃষিযোগ্য জমি বালি, পলিমাটি পড়ে সাময়িকভাবে চাষের অযোগ্য হয়েছিলো। এস.ডি.আর.এফ. থেকে প্রাপ্ত ৫ কোটি টাকা তাৎক্ষণিকভাবে ২ হাজার ৭৭৮ হেক্টর জমিতে জমা বালি, পলিমাটি সরানোর জন্য কৃষকদের অ্যাকাউন্টে ডি.বি.টি.-র মাধ্যমে প্রদান করা হয়েছে। এন.ডি.আর.এফ.-র নিয়ম অনুযায়ী সহসাই আরও সহায়তা করা হবে।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top