News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির ৪,৭১৯টি বৈঠক
Image

দেশে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির ৪,৭১৯টি বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল:
৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত বিগত ২৫ দিন ধরে ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির সাথে নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে।

এই আলোচনা নির্বাচক নিবন্ধন আধিকারিক, জেলা নির্বাচন আধিকারিক এবং মুখ্য নির্বাচন আধিকারিক পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে সারা দেশে ৪ হাজার ৭১৯টি বৈঠকের মাধ্যমে এই আলোচনা হয়। তারমধ্যে ৪০টি বৈঠক হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে, ৮০০টি বৈঠক হয়েছে জেলা নির্বাচন আধিকারিকের সাথে এবং ৩ হাজার ৮৭৯টি বৈঠক হয়েছে নির্বাচক নিবন্ধন আধিকারিকের সাথে। সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের ২৮ হাজারের অধিক প্রতিনিধি এসব বৈঠকে অংশগ্রহণ করেন। ভারতের নির্বাচন কমিশনের ডাইরেক্টর অনুজ চন্দক আজ এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস নোটে তিনি বলেন, নয়াদিল্লির আই আই আই.ডি.ই.এম.-এ ৪-৫ মার্চ, ২০২৫ তারিখে অনুষ্ঠিত মুখ্য নির্বাচন আধিকারিকদের কনফারেন্সে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক যোশী যে নির্দেশনা জারি করেছিলেন সেই অনুযায়ীই রাজনৈতিক দলগুলির সাথে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট ইআর.ও., ডি.ই.ও. এবং সি.ই.ও.-র আওতাধীন যদি কোনও অমীমাংসিত বিষয় থাকে তা সমাধানের উদ্দেশ্যেই এই বৈঠকগুলির আয়োজন করা হয়েছে। অমীমাংসিত বিষয়গুলিকে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এবং ১৯৫১, রেজিস্ট্রেশন অব ইলেক্টর্স রুলস, ১৯৬০, কন্ডাক্ট অব ইলেকশন রুলস ১৯৬১ এবং বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের ঘোষণা করা ম্যানুয়াল, নির্দেশিকা অনুসারে মীমাংসা করার জন্যই এই উদ্যোগ। সমস্ত রাজ্য। কেন্দ্রশাসিত অঞ্চলের সি.ই.ও.-দের এ বিষয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে এবং এরপরও যদি কোনও বিষয় অমীমাংসিত থাকে তাহলে নির্বাচন কমিশন তা খতিয়ে দেখবে। সমস্ত রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জেলা নির্বাচন ক্ষেত্রগুলি থেকে রাজনৈতিক দলের কর্মকর্তাগণ আগ্রহ সহকারে এই বৈঠকে সামিল হন। এসব বৈঠকের ছবি নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পাওয়া যাবে।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top