News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শরিক দলে থাকলেও জনজাতিদের অধিকারের জন্য লড়াই অব্যাহত থাকবে : প্রদ্যোত
Image

শরিক দলে থাকলেও জনজাতিদের অধিকারের জন্য লড়াই অব্যাহত থাকবে : প্রদ্যোত

আগরতলা, ৩১ মার্চ : আজ করমছড়ায় দলীয় কর্মীদের ফের একবার চাঙ্গা করার চেষ্টা করলেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। এদিন করমছড়া বিধানসভা কেন্দ্রের নেপালিটিলা এলাকায় তিপ্রা মথা দলের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

এদিন তিনি বলেন, বিজেপির সঙ্গে তিপ্রা মথা জোট করেছে এর মানে এটা নয় যে তিপ্রাসাদের অধিকার নিয়ে লড়াই বন্ধ করে দেবে দল। অন্যান্য দলগুলির মত শরিক দলে মিশে যাওয়ার পর তিপ্রাসাদের অধিকার নিয়ে লড়াই বন্ধ করবে না তিপ্রা মথা। তিনি বলেন জনজাতিদের মধ্যে ঐক্যের অভাবের ফলে তারা বিভিন্ন দলে বিভক্ত। যার দরুন আজও জনজাতিরা অনেকটাই নিচে রয়েছে। তাদের উন্নয়ন সম্ভব হচ্ছে না। জনজাতিদের ঐক্যবদ্ধ হতে আহবান করেন প্রদ্যুৎ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর আরো বলেন, তিপ্রা মথা জনজাতিদের জন্য লড়াই অব্যাহত রাখবে। তিপ্রা ল্যান্ড, জনজাতিদের অধিকার, অথবা ভাষার জন্য লড়াই অব্যাহত থাকবে। বর্তমান সময়ে লড়াই করতে হবে বুদ্ধিমত্তার সাথে। তাই সকল জনজাতিদের ঐক্যবদ্ধ হয়ে জনজাতিদের আগামী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য এগিয়ে আসার আহ্বান করেন প্রাক্তন সুপ্রিমো।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top