News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১২ বছর পর সঙ্ঘের সদর দফতরে মোদী, ঘুরে দেখলেন স্মৃতি মন্দির
Image

১২ বছর পর সঙ্ঘের সদর দফতরে মোদী, ঘুরে দেখলেন স্মৃতি মন্দির

নাগপুর, ৩০ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার নাগপুরে আরএসএস-এর সদর দফতর রেশম বাগে হেডগেওয়ার স্মৃতি মন্দিরে গেলেন নরেন্দ্র মোদী। ঘুরে দেখলেন স্মৃতি মন্দির। ভারতের সেবায় সঙ্ঘ এবং তার স্বেচ্ছাসেবকেরা কী ভূমিকা নেন, তা নিজের বার্তায় তুলে ধরেছেন মোদী। তিনি লেখেন, ‘‘ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ এবং সঙ্ঘের মূল্যবোধের প্রতি নিবেদিত এই পবিত্র স্থানই জাতির সেবায় আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা চাই, আমাদের প্রচেষ্টা ভারতকে আরও উজ্জ্বল করুক।’’ স্মৃতি মন্দির পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করেন।

মোদী শেষ বার সঙ্ঘের সদর দফতরে গিয়েছিলেন ২০১৩-র জুলাই মাসে, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পরে। ১২ বছর পর আবার সঙ্ঘের সদর দফতরে পা রাখলেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top