News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গবাদি পশু পাচারকে কেন্দ্র করে ধর্মনগরের আনন্দবাজারে চাঞ্চল্য, গাড়ি ভাঙচুর, পাঁচটি গবাদি পশু উদ্ধার
Image

গবাদি পশু পাচারকে কেন্দ্র করে ধর্মনগরের আনন্দবাজারে চাঞ্চল্য, গাড়ি ভাঙচুর, পাঁচটি গবাদি পশু উদ্ধার

ধর্মনগর, ২৯ মার্চ : ধর্মনগর মহকুমার আওতাধীন আনন্দবাজার এলাকায় গবাদি পশু পাচারকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে একটি গাড়ি আটক করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওই আটকৃত গাড়ি থেকে পাঁচটি বার্মিজ গবাদি পশু উদ্ধার করা হয়েছে। তবে তিনটি গবাদি পশু বোঝাই গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আহত গাড়ি চালককে পুলিশ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে শনিছড়া এলাকা থেকে চারটি গবাদি পশু বোঝাই বোলেরো পিকআপ ভ্যান ফটিকরায় পাচারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ধর্মনগর-কৈলাশহর সড়কের আনন্দবাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা গাড়িগুলিকে আটকানোর চেষ্টা করলে তিনটি গাড়ি পালিয়ে যায়। একটি গাড়ি আটক করে স্থানীয়রা গাড়িতে ভাঙচুর চালায় এবং পাঁচটি গবাদি পশু উদ্ধার করে। আটক গাড়িটির নম্বর টিআর০জি/১৭৯৪। আটক গাড়ির চালক পানিসাগর মহকুমার রুয়া গর্জন টিলা এলাকার বাসিন্দা ফখর উদ্দিন। স্থানীয়দের হামলায় তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এদিকে, আহত চালক ফখর উদ্দিন জানান, পাচারের জন্য ব্যবহৃত গাড়িগুলির মালিক গোবিন্দ মালাকার। আর গরুগুলির মালিক রামনগর এলাকার কুখ্যাত গবাদি পশু পাচারকারী লিটন দাস । এছাড়াও তার সঙ্গে ছিল আরেক পাচারকারী গোপাল মালাকার। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, রামনগরের কুখ্যাত গবাদি পশু পাচারকারী লিটন দাস প্রতিনিয়ত একাজের সঙ্গে জড়িত থাকলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অনেকে সন্দেহ প্রকাশ করেছেন যে পুলিশের সঙ্গে পাচারকারীদের গোপন বোঝাপড়া রয়েছে, যার ফলে পাচারের ঘটনা বন্ধ হচ্ছে না। এলাকাবাসীরা জানিয়েছেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে তারা নিজেরাই গবাদি পশু পাচার রুখতে উদ্যোগী হয়েছেন। ওইদিনের অভিযানে উদ্ধারকৃত পাঁচটি বার্মিজ গরু গোরক্ষনাথ ঘোষালায় পাঠানো হয়েছে।

বিশেষ সূত্রে জানা গেছে, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে স্থানীয় মানুষ নিজেরাই আইন হাতে তুলে নিতে বাধ্য হবেন। তারা গরু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top