কাঠমান্ডু, ২৯ মার্চ (হি.স.) : নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিক ও একজন সাধারণ ব্যক্তি রয়েছেন। সংঘর্ষে নেপাল পুলিশের ৫৩ জন, সশস্ত্র পুলিশ বাহিনীর ৩৪ জন সহ মোট ১১০ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ছাভি রিজাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ২৯ বছর বয়সি সাবিন মহারজনের মৃত্যু হয়। একইসঙ্গে বিক্ষোভকারীদের লাগানো আগুনে এক সাংবাদিকের মৃত্যু হয়, যিনি স্থানীয় টিভি চ্যানেলের ক্যামেরাম্যান ছিলেন। বিক্ষোভকারীদের দাবি, ওই ভবনে অতিরিক্ত গ্যাস মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে। অভিনেত্রী মণীষা কৈরালা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তে দেখা গেছে। সরকার আহতদের চিকিৎসা খরচ বহনের ঘোষণা করেছে।

কাঠমান্ডুতে হিংসায় সাংবাদিক-সহ দু’জনের মৃত্যু, আহত কমপক্ষে ১১০ জন
Releated Posts
বাংলাদেশে রামমূর্তি নির্মাণ স্থগিত, সংখ্যালঘু অধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে উঠছে প্রশ্ন: রিপোর্ট
ঢাকা, ২৪ জুন (আইএএনএস): বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অবস্থিত শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে ভগবান রামের…
পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ
তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…
ভারত-আমেরিকা সম্পর্ক আরও জোরদারের পক্ষে কংগ্রেস সদস্যদের সমর্থন, জোর বাণিজ্য-প্রযুক্তি-প্রতিরক্ষা সহযোগিতায়
ওয়াশিংটন, ২৪ জুন (আইএএনএস): ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং অভিবাসন ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতার…
রাষ্ট্রপুঞ্জের মঞ্চে কাশ্মীর ইস্যু তোলায় পাকিস্তানকে কড়া জবাব ভারতের
রাষ্ট্রপুঞ্জ, ২৪ জুন (আইএএনএস): রাষ্ট্রপুঞ্জের একটি ফোরামে নিজেদের সহ-সভাপতির পদ ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাশ্মীর ইস্যু তোলার অভিযোগে…

















