News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার
Image

গোপন অভিযানে লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ মার্চ:
উত্তর জেলায় বন মাফিয়াদের তাণ্ডব অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও কাঠ পাচারের সময় বন দফতরের হানায় ধরা পড়ছে গাড়িসহ চেরাই কাঠ। আর এর অধিকাংশই কদমতলা থানা এলাকার বিভিন্ন চোরা পথ ধরে রাতের আঁধারে চলে যাচ্ছে আসামে। কোন কোন সময় বন দপ্তরের অভিযানে গাড়ি সহ কাঠ আটক হচ্ছে।

বৃহস্পতিবারও রাতেও এর ব্যতিক্রম হয়নি। ধর্মনগর মহকুমা বন আধিকারিক ও ধর্মনগর রেঞ্জারের গোপন খবরের ভিত্তিতে একটি ডিআই গাড়ির পিছু ধাওয়া করে মহকুমার আনন্দ বাজার এলাকা থেকে কুড়ি লক্ষ টাকার কাঠের চৌ টিম্বার সহ গাড়িটিকে আটক করেন বন কর্মীরা। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার ও রেঞ্জার সুপ্রিয় দেবনাথের কাছে গোপন খবর আসে উক্ত এলাকা হয়ে গাড়ি বোঝাই অবৈধ কাঠ পাচার হবে।সেই খবরের ভিত্তিতে দলবল নিয়ে আনন্দ বাজার এলাকায় অভিযান চালান বন কর্তারা।

তখন এএস১১ ইসি- ০৪৫৩ নম্বরের একটি টাটা ডিআই গাড়ি আসলে গাড়িটির পিছু ধাওয়া করে বন কর্মীরা।তখন ডিআই গাড়িটি আনন্দ বাজার -তিলথৈ সড়ক ধরে এগোতে থাকে। পরে পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এদিকে ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার জানান, ডিআই গাড়ি থেকে মোট একশো ফুট কাঠের চৌ টিম্বার উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা হবে।

তবে চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। এমর্মে বন আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হবে। বর্তমানে চৌ টিম্বার বোঝাই ডিআই গাড়িটি মহকুমা বন আধিকারিকের অফিসেই হয়েছে। অপরদিকে বন কর্মীদের কাঠ বিরোধী অভিযানের সময় প্রায় কুড়ি জনের একটি দল বাইক নিয়ে বন কর্মীদের পিছু ধাওয়া করে। যদিও বন কর্মীদের সামনাসামনি হতে সাহস দেখায়নি ওই দলটি। এতে এক প্রকার নিশ্চিত যে এই কাঠ পাচারের পেছনে সক্রিয় প্রভাবশালী চক্র রয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top