News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহর ও শহরতলী এলাকায় চুরি ছিনতাই ও অসামাজিক কাজকর্ম বন্ধের দাবিতে সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে থানায় ডেপুটেশন
Image

শহর ও শহরতলী এলাকায় চুরি ছিনতাই ও অসামাজিক কাজকর্ম বন্ধের দাবিতে সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে থানায় ডেপুটেশন

আগরতলা, ২৭ মার্চ : আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরি ছিনতাই ও অসামাজিক কাজকর্ম বন্ধের দাবিতে সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়।

শহর এলাকায় চুরি ছিনতাই অসামাজিক কাজকর্ম ও নেশার রমরমা ক্রমাগত বেড়ে চলেছে। স্মার্টসিটি আগরতলায় এ ধরনের কাজকর্ম বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটি। গত দুদিন আগেও আগরতলা শহর এলাকায় একটি বাড়িতে দুঃসাহসি লুট পাটের ঘটনা ঘটেছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ জানিয়ে এবং নেশার রমরমা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার পূর্ব আগরতলায় ডেপুটেশন প্রদান করা হয়। অবিলম্বে এসব ঘটনায় যদি তাদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top