News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকা এসোসিয়েশনের উদ্যোগে ডুম্বুরনগর আইসিডিএস প্রকল্প আধিকারিকের নিকট ডেপুটেশন
Image

ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকা এসোসিয়েশনের উদ্যোগে ডুম্বুরনগর আইসিডিএস প্রকল্প আধিকারিকের নিকট ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৬ মার্চ:
ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকা এসোসিয়েশনের পক্ষ থেকে আজ গন্ডাছড়ায় ডুম্বুরনগর আইসিডিএস প্রকল্প আধিকারিক এর কাছে আট দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। দাবি গুলি হল অঙ্গনওয়াড়ী কর্মীদের অতিদ্রুত নতুন মোবাইল প্রদান করতে হবে। মোবাইল ইন্টারনেট রিচার্জের টাকা বৃদ্ধি করতে হবে।প্রত্যেক মাসে বেতনের সহিত মোবাইল ইন্টারনেট রিচার্জের টাকা প্রদান করতে হবে।প্রত্যেক মাসে ফেইস কেপচার এবং কেওয়াইসির মতো কাজের জন্য অতি দ্রুত মোবাইল ইন্টারনেট পরিসেবা প্রদানের ব্যবস্থা করতে হবে।

অঙ্গনওয়াড়ী কর্মীদের মোবাইলে দপ্তরের বিভিন্ন কাজ সম্পর্কিত সঠিক ধারনা না থাকার ফলে নানা অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে। তাই অঙ্গনওয়াড়ী কর্মীদের অতি দ্রুত মোবাইলে দপ্তরের বিভিন্ন কাজ সম্পর্কিত অতিরিক্ত ট্রেনিং প্রদানের ব্যবস্থা করতে হবে। অঙ্গনওয়াড়ী কেন্দ্রের অন্তর্গত বেশীরভাগ সুবিধা-ভোগীদের মোবাইল এবং আধার লিঙ্ক না থাকার ফলে অঙ্গনওয়াড়ী কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি আধারে যে মোবাইল নম্বর আছে, সেই মোবাইল নম্বর কিছু কিছু ক্ষেত্রে হারানো বা নষ্ট হয়ে গেছে, তাই ও, টি, পি পাওয়া যাচ্ছে না।
৮০% অঙ্গনওয়াড়ী কর্মীদের মোবাইল অকেজো বা নষ্ট হয়ে যাওয়ার ফলে দপ্তরের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে সম্মুখীন হতে হচ্ছে।তাই দাবিগুলি বিবেচনা করে অতিদ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামীদিনে অঙ্গনওয়াড়ীর সকল কর্মী পোষন ট্রেকারের কাজ বন্ধ করে দিতে বাধ্য থাকবে বলে জানিয়েছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top