News Flash

  • Home
  • দেশ
  • বিজেপিকে তোপ খাড়গের, বললেন সংরক্ষণ কেউ শেষ করতে পারবে না
Image

বিজেপিকে তোপ খাড়গের, বললেন সংরক্ষণ কেউ শেষ করতে পারবে না

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার রাজ্যসভায় খাড়গে বলেছেন, কেউ সংরক্ষণ শেষ করতে পারবে না। তিনি আরও বলেন, তাঁরা (এনডিএ সাংসদদের দেখিয়ে) ভারতকে ভেঙেছে।”

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সংবিধান সম্পর্কে মন্তব্য নিয়ে সোমবার রাজ্যসভায় হট্টগোল শুরু হয়, তখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “বাবাসাহেব আম্বেদকরের লেখা সংবিধান কেউ পরিবর্তন করতে পারে না। কেউ সংরক্ষণ শেষ করতে পারে না। সংরক্ষণ রক্ষা করার জন্য, আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছি। তারা (এনডিএ সাংসদদের দিকে ইঙ্গিত করে) ভারত ভেঙেছে।” কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “মুসলিম সংরক্ষণের বিষয়টি উত্থাপন করে কংগ্রেস বাবাসাহেব আম্বেদকরের সংবিধানের মর্যাদা নষ্ট করেছে। যদি সাহস থাকে, তাহলে আজই উপ-মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করুন।” তুমুল হইহট্টগোলের কারণে রাজ্যসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top