নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): নজিরবিহীন কাণ্ড ঘটে গেল লোকসভায়| নোট বাতিলের প্রতিবাদে লোকসভার উপর থেকে ঝাঁপ মারার চেষ্টা করলেন এক ব্যক্তি| যদিও, লোকসভার ভিজিটর্স গ্যালারি থেকে সভাকক্ষের মধ্যে ঝাঁপ দেওয়ার আগেই আটকানো সম্ভব হয়েছে ওই ব্যক্তিকে| শুক্রবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংসদ চত্বরে|
যে কক্ষে লোকসভার অধিবেশন বসে, তারই উপরের অংশে রয়েছে লোকসভার ভিজিটর্স গ্যালারি| শুক্রবার সকালে নোট বাতিলের প্রতিবাদ করতে করতেই ভিজিটর্স গ্যালারির রেলিং টপকে এক ব্যক্তি অধিবেশন কক্ষের মধ্যে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন| শেষ মুহূর্তে অবশ্য আটকানো সম্ভব হয়েছে ওই ব্যক্তিকে| যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে তাঁর নাম ও পরিচয় এখনও জানা যায়নি| ওই ব্যক্তি উত্তরপ্রদেশের ৱুলন্দশহরের সাংসদ ভোলা সিংয়ের সুপারিশে সংসদে প্রবেশের ছাড়পত্র পেয়েছিলেন|
লোকসভার ভিজিটর্স গ্যালারি থেকে সভাকক্ষে ঝাঁপ দেওয়ার চেষ্টা, আটক ব্যক্তি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















