News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভার ভিজিটর্স গ্যালারি থেকে সভাকক্ষে ঝাঁপ দেওয়ার চেষ্টা, আটক ব্যক্তি
Image

লোকসভার ভিজিটর্স গ্যালারি থেকে সভাকক্ষে ঝাঁপ দেওয়ার চেষ্টা, আটক ব্যক্তি

ParliamentofIndiaনয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): নজিরবিহীন কাণ্ড ঘটে গেল লোকসভায়| নোট বাতিলের প্রতিবাদে লোকসভার উপর থেকে ঝাঁপ মারার চেষ্টা করলেন এক ব্যক্তি| যদিও, লোকসভার ভিজিটর্স গ্যালারি থেকে সভাকক্ষের মধ্যে ঝাঁপ দেওয়ার আগেই আটকানো সম্ভব হয়েছে ওই ব্যক্তিকে| শুক্রবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংসদ চত্বরে|
যে কক্ষে লোকসভার অধিবেশন বসে, তারই উপরের অংশে রয়েছে লোকসভার ভিজিটর্স গ্যালারি| শুক্রবার সকালে নোট বাতিলের প্রতিবাদ করতে করতেই ভিজিটর্স গ্যালারির রেলিং টপকে এক ব্যক্তি অধিবেশন কক্ষের মধ্যে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন| শেষ মুহূর্তে অবশ্য আটকানো সম্ভব হয়েছে ওই ব্যক্তিকে| যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে তাঁর নাম ও পরিচয় এখনও জানা যায়নি| ওই ব্যক্তি উত্তরপ্রদেশের ৱুলন্দশহরের সাংসদ ভোলা সিংয়ের সুপারিশে সংসদে প্রবেশের ছাড়পত্র পেয়েছিলেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top