News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে যাওয়া জল ফিরিয়ে আনব, আশ্বাস প্রধানমন্ত্রীর
Image

পাকিস্তানে যাওয়া জল ফিরিয়ে আনব, আশ্বাস প্রধানমন্ত্রীর

india-pakistanভাটিন্ডা, ২৫ নভেম্বর (হি.স.): পাকিস্তানে চলে যাওয়া নদীর জলকে দেশের কৃষকদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে| শুক্রবার পঞ্জাবের ভাটিন্ডায় এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, ভারতের যে জল প্রাপ্য, তা পাকিস্তানকে দেওয়া হবে না| প্রধানমন্ত্রীর কথায়, ভারতের হকের জল যা পাকিস্তানে বয়ে যায়, তার প্রতিটি ফোঁটা আটকে আমি পঞ্জাব, জম্মু ও কাশ্মীরে, ভারতের কৃষকের জন্য জল আনব| বিষয়টি নিয়ে টাস্ক ফোর্সও গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী| ওই টাস্ক ফোর্স সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে পর‌্যালোচনা করবে|
ভাটিন্ডার সভা থেকে ফের পাকিস্তানি নাগরিকদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী| শুক্রবার ভাটিন্ডায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি পাকিস্তানের নাগরিকদের এ কথা বলতে চাই যে, তারা তাদের শাসকদের বোঝাক| তাদের সিদ্ধান্ত নিতে হবে যে যদি তারা ভারতের বিরুদ্ধে লড়াই করতে চায়, সেক্ষেত্রে প্রথমে দুর্নীতি, কালো টাকা ও গরিবির বিরুদ্ধে লড়াই করতে হবে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top