ভাটিন্ডা, ২৫ নভেম্বর (হি.স.): পাকিস্তানে চলে যাওয়া নদীর জলকে দেশের কৃষকদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে| শুক্রবার পঞ্জাবের ভাটিন্ডায় এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, ভারতের যে জল প্রাপ্য, তা পাকিস্তানকে দেওয়া হবে না| প্রধানমন্ত্রীর কথায়, ভারতের হকের জল যা পাকিস্তানে বয়ে যায়, তার প্রতিটি ফোঁটা আটকে আমি পঞ্জাব, জম্মু ও কাশ্মীরে, ভারতের কৃষকের জন্য জল আনব| বিষয়টি নিয়ে টাস্ক ফোর্সও গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী| ওই টাস্ক ফোর্স সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে পর্যালোচনা করবে|
ভাটিন্ডার সভা থেকে ফের পাকিস্তানি নাগরিকদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী| শুক্রবার ভাটিন্ডায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি পাকিস্তানের নাগরিকদের এ কথা বলতে চাই যে, তারা তাদের শাসকদের বোঝাক| তাদের সিদ্ধান্ত নিতে হবে যে যদি তারা ভারতের বিরুদ্ধে লড়াই করতে চায়, সেক্ষেত্রে প্রথমে দুর্নীতি, কালো টাকা ও গরিবির বিরুদ্ধে লড়াই করতে হবে|’
পাকিস্তানে যাওয়া জল ফিরিয়ে আনব, আশ্বাস প্রধানমন্ত্রীর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















