News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় প্রায় ৪০ ভাগ ওবিসি জনসংখ্যা, অধিকাংশই বঞ্চিত সুযোগ সুবিধা থেকে : পবিত্র কর
Image

ত্রিপুরায় প্রায় ৪০ ভাগ ওবিসি জনসংখ্যা, অধিকাংশই বঞ্চিত সুযোগ সুবিধা থেকে : পবিত্র কর

আগরতলা, ২৩ মার্চ: ত্রিপুরায় প্রায় ৪০ শতাংশ ওবিসি জনসংখ্যা রয়েছে, তবে তাদের আর্থ-সামাজিক অবস্থা সকলের সমান নয়। বেশিরভাগ ওবিসি জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের অধিকার আদায়ের সংগ্রাম এখনও অব্যাহত। এই সংগ্রামের অংশ হিসেবেই আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর।

তিনি আরও বলেন, ওবিসি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করতে হচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ আন্দোলন।

আজ ওবিসি এসসি এন্ড মাইনরিটিজ মঞ্চ-এর উদ্যোগে এক বিশাল ওবিসি কনভেনশন এবং ওবিসি ব্যক্তিদের সম্মাননা ও ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর।

এছাড়া, পবিত্র কর বলেন,বাম সরকারের সময়ে ওবিসি সংরক্ষণ কার্যকর হয়নি, তবে এখন বিজেপি সরকারের কাছে দাবি, রাজ্যে ওবিসি সংরক্ষণ আইন কার্যকর করা হোক।

Releated Posts

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top