News Flash

Image

নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ি

বিলোনিয়া, ২২ মার্চ: নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি গাড়ি। গতকাল রাতে ওই ঘটনায় বিলোনিয়া মহকুমার কলেজ স্কোয়ারে ৪ নং রোডে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ওই ঘটনায় তদন্ত নেমে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাত দুইটা নাগাদ গাড়ির মালিক বিপ্রদীপ মল্ল( ৪৫) প্রাকৃতিক কাজে ঘর থেকে বেরিয়ে দেখে তার জিবিকা নির্বাহের একমাত্র গাড়িটি আগুনে জ্বলছে। তিনি দেখে চিৎকার শুরু করে দেয় সাথে সাথে এলাকাবাসীরা দৌড়ে ছুটে গিয়েছেন। এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এরেই মধ্যে চলে আসে বিলোনিয়া দমকল কর্মীরা। দমকলকর্মী এবং এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে ও শেষ রক্ষা কিন্ত হয়নি।

এদিকে, পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তি কে আটক করে। তার নাম গোবিন্দ দাস বৈষ্ণব (৪২), বাড়ি একেই এলাকায়। এর আগেও একবার ওই গাড়িতে আগুন দিয়েছিল এই গোবিন্দই তখন এলাকাবাসীর আলোচনায় জরিমানা দিয়ে গাড়িটি মেরামত করে দেয়।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top