News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে জেলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত, টেন্ডার ও কাজের মান নিয়ে আলোচনা
Image

কৈলাসহরে জেলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত, টেন্ডার ও কাজের মান নিয়ে আলোচনা

কৈলাসহর, ২২ মার্চ : আজ কৈলাসহর জেলা কংগ্রেস অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজীৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, যুব কংগ্রেস নেতা অভিজিৎ শীল, পঞ্চায়েত সদস্য কল্পনা দাস এবং কংগ্রেস নেত্রী রিনা মহিষ্যদাস।

সাংবাদিক সম্মেলনে মূলত টেন্ডারের বিষয়ে আলোচনা করা হয়। বিধায়ক বিরজীৎ সিনহা জানান, কয়েকদিন আগে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু টেন্ডার হয়েছে, তবে বেশ কিছু কাজ এখনও শুরু হয়নি। তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন যে, যারা কাজ শুরু করেনি, তারা যেন দ্রুত কাজ শুরু করে এবং কাজের মানে কোনো ধরনের দুর্নীতি যেন না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য। তিনি আরও দাবি করেন, প্রতিটি কাজে দপ্তরের ইঞ্জিনিয়াররা যেন নিয়মিত পরিদর্শন করেন।

বিধায়ক আরও জানান, কিছুদিন আগে বন্যা নিয়ন্ত্রণ অফিসের সামনে একটি বাইক পুড়িয়ে ফেলার ঘটনা ঘটে। জলাই এলাকায় ঠিকাদারদের কাজের সাইটে আসতে দেওয়া হচ্ছিল না এবং তাদের ভয় ভীতি দেখানো হচ্ছিল। এই বিষয়ে বিধায়ক প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, ঠিকাদারদের কাজের সাইট দেওয়া হোক এবং বন্যার পূর্বে সমস্ত কাজ সম্পন্ন করা হোক। তিনি জানান, জলাই এলাকার জনগণও এই বিষয়ে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে লিখিত আবেদন করেছেন।

আজকের সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরজীৎ সিনহা বলেন, যারা কাজ পেয়েছেন, তাদেরকে দ্রুত কাজের সাইট দেওয়া উচিত এবং যারা কাজ করছেন, তাদের কাজের গুণগতমান ঠিক রাখতে প্রশাসনকে নজর রাখতে হবে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top