News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে এলেন মুকেশ আম্বানির টিম, বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সাথে
Image

রাজ্যে এলেন মুকেশ আম্বানির টিম, বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সাথে

আগরতলা, ২২ মার্চ : ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আগেই মুম্বাইয়ের গিয়ে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির সাথে দেখা করেছিলেন। তিনি মুকেশ আম্বানিকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়ে বিকশিত ত্রিপুরার সাথে যুক্ত হওয়ার আহ্বান রেখেছিলেন। ওই আহ্বানে ডাক দিয়ে আজ ত্রিপুরায় এলেন মুকেশ আম্বানির টিম। আজ সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি সামাজিক মাধ্যমে লিখেন, মুকেশ আম্বানির পরামর্শ অনুযায়ী রিলায়েন্স জিও-র নর্থ ইস্টার্ন জোনের বিজনেস হেড’র নেতৃত্বে একদল কর্মকর্তা রাজ্যে এসে আইটি এবং আইটি-সক্ষম সেবা, ডেটা সেন্টার, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, সার উৎপাদন, পেট্রোলিয়াম, বাঁশ থেকে এথানল উৎপাদন, রাবার কাঠের আসবাবপত্র, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগগুলি নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে আইটি ক্ষেত্রের প্রতি তাদের আগ্রহ অত্যন্ত বেশি বলে জানান তিনি।

Releated Posts

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top