News Flash

  • Home
  • দেশ
  • বিহারে এনকাউন্টারে নিহত কুখ্যাত অপরাধী চুনমুন ঝা, এক দুষ্কৃতী পলাতক
Image

বিহারে এনকাউন্টারে নিহত কুখ্যাত অপরাধী চুনমুন ঝা, এক দুষ্কৃতী পলাতক

আরারিয়া, ২২ মার্চ (হি.স.): বিহারের আরারিয়ায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত এক অপরাধীর। নিহতের নাম – চুনমুন ঝা। এনকাউন্টার চলাকালীন এক দুষ্কৃতী পালিয়ে যায়। বিহারের আরারিয়ায় এসটিএফ এবং পুলিশের সঙ্গে এনকাউন্টারে মোস্ট-ওয়ান্টেড অপরাধী চুনমুন ঝা নিহত হয়েছে। সে একাধিক ডাকাতির মামলায় জড়িত ছিল। এই এনকাউন্টারে নরপতগঞ্জের এসএইচও-সহ ৬ পুলিশ কর্মী আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরারিয়ার এসপি অঞ্জনী কুমার বলেছেন, “শনিবার ভোরে, এসটিএফ-এর কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছিলাম। দু’জন অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসটিএফ পুলিশও পাল্টা গুলি চালায়, যাতে অভিযুক্ত আহত হয়। তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং এক অভিযুক্ত পালিয়ে যায়। তাকে ধরার জন্য তল্লাশি অভিযান চলছে। এসটিএফের তিনজন কর্মীও আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, অভিযুক্ত বেশ কয়েকটি ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে জড়িত ছিল, তার নাম চুনমুন ঝা।” চিকিৎসা চলাকালীন পরে ওই দুষ্কৃতী মৃত্যু হয়।

—————

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top