News Flash

  • Home
  • দিনের খবর
  • রকমারি টিউলিপের সমাহার, ২৬ মার্চ খুলছে কাশ্মীরের এই বাগান
Image

রকমারি টিউলিপের সমাহার, ২৬ মার্চ খুলছে কাশ্মীরের এই বাগান

শ্রীনগর, ২২ মার্চ (হি.স.): চারিদিক পাহাড় দিয়ে ঘেরা। তার মধ্যে রকমারি ফুলের সমাহার। যে দিকে চোখ যায়, শুধুই ফুল আর ফুল। টিউলিপের বাহার দেখলে চোখের পলক পড়বে না। ভূস্বর্গের কোলে সকলেরই নজর টানে টিউলিপের বাগান। যার সৌন্দর্য্যে মোহিত সকলেই। এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপের বাগান হল এটি।

কাশ্মীর উপত্যকায় পর্যটন মরশুমের সূচনা উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ জনসাধারণের জন্য এই টিউলিপ বাগান উন্মুক্ত করা হবে। ওই দিন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ উন্মুক্ত করবেন টিউলিপ বাগান। ভূস্বর্গ বরাবরই পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য্য মুগ্ধ করে পর্যটকদের, তেমনই টিউলিপের এই বাগানও পর্যটকদের আকৃষ্ট করে।

শ্রীনগরের ডাল লেক এবং জাবারওয়ান পাহাড়ের কোলে সারি সারি টিউলিপ যেন ভূস্বর্গের সৌন্দর্য্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। টিউলিপ বাগানের আগের নাম ছিল সিরাজ বাগ। পরে নাম রাখা হয় ‘ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন’। শুধু টিউলিপই নয়, এই বাগানে রয়েছে আরও অনেক ফুল। ড্যাফোডিল, রানুনকুলি-সহ ৪৬ রকমের ফুল রয়েছে এখানে।

—————

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top