News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামী বছরের ৩১ মার্চের আগেই নকশালমুক্ত হবে ভারত : অমিত শাহ
Image

আগামী বছরের ৩১ মার্চের আগেই নকশালমুক্ত হবে ভারত : অমিত শাহ

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে বৃহস্পতিবার বড়সড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর ও কাঙ্কের জেলায় নিকেশ হয়েছে ২২ জন মাওবাদী। এই সাফল্যের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, আগামী বছরের ৩১ মার্চের আগেই নকশালমুক্ত হবে ভারত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজ আমাদের জওয়ানরা ‘নকশাল মুক্ত ভারত অভিযান’-এর লক্ষ্যে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে। ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঙ্কেরে আমাদের নিরাপত্তা বাহিনীর দু’টি পৃথক অভিযানে ২২ জন নকশাল নিহত হয়েছে। মোদী সরকার নকশালদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এবং আত্মসমর্পণ না করা নকশালদের বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি গ্রহণ করছে। আগামী বছরের ৩১ মার্চের আগে দেশ নকশালমুক্ত হবে।”

Releated Posts

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top