News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে গাড়ির ওপর উল্টে গেল ট্রাক, মর্মান্তিক মৃত্যু ৬ জনের
Image

রাজস্থানে গাড়ির ওপর উল্টে গেল ট্রাক, মর্মান্তিক মৃত্যু ৬ জনের

বিকানের, ২০ মার্চ (হি.স.): রাজস্থানের বিকানের জেলায় সুইফ্ট গাড়ির ওপর উল্টে গেল একটি ছাই ভর্তি ট্রাক ট্রেলার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৬ জন সদস্যের। নিহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, ট্রাক ট্রেলারের তলায় চাপা পড়ে গাড়িটি একেবারে তুবড়ে গিয়েছে। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দেশনক থানার অধীনে দেশনক ওভারব্রিজে।

পুলিশ সূত্রের খবর, নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তাঁরা হলেন জগন্নাথের ছেলে অশোক (৪৫), গঙ্গারামের ছেলে মুলচাঁদ (৪৫), গঙ্গারামের ছেলে পাপ্পুরম (৫৫), চেতনরামের ছেলে শ্যামসুন্দর (৬০), চেতনরামের ছেলে দ্বারকাপ্রসাদ (৪৫), এবং মোহনরামের ছেলে করনীরাম (৫০)। এএসআই চরণ সিং জানিয়েছেন, মুলচাঁদ এবং পাপ্পুরম, সেইসঙ্গে শ্যামসুন্দর এবং দ্বারকাপ্রসাদ, দুজনেই ভাই। পরিবারটি বিকানেরে একটি অনুষ্ঠানে যোগদানের পর নোখায় ফিরছিল।

বুধবার রাতে ওভারটেকিং করার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি বিকানের থেকে নোখায় যাচ্ছিল, সেই সময় নোখা থেকে বিকানেরগামী ট্রেলারটি ভারসাম্য হারিয়ে গাড়ির ওপর উল্টে যায় এবং গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। ট্রেলার ট্রাকটি সরানোর জন্য তিনটি জেসিবি ডাকা হয় এবং আহতদের অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়িতে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। করণী মন্দিরের কাছে রেলক্রসিংয়ের উপর নির্মিত একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি রাস্তায় সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর আধ ঘণ্টা ধরে এই গাড়িতে থাকা ৬ জনই ট্রাকের নিচে চাপা পড়ে ছিলেন। জেসিবির সাহায্যে ট্রেলার ট্রাকটি তুলে তাঁদের বের করা হয়। কিন্তু, ৬ জনকে প্রাণে বাঁচানো যায়নি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top