News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোগী মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত জিবিপি হাসপাতাল, চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে আটক দুই
Image

রোগী মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত জিবিপি হাসপাতাল, চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে আটক দুই

আগরতলা, ১৯ মার্চ : রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠলো জিবিপি হাসপাতাল। মৃতের পরিজনদের দ্বারা শারীরিকভাবে হেনস্থার শিকার হলেন চিকিৎসক এবং নার্স। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিবি ফাঁড়ি থানার পুলিশ।

ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে জিবিপি হাসপাতালের এমএস শংকর চক্রবর্তী বলেন, গতকাল গভীর রাতে এক রোগীকে আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয়। স্ট্রোক হওয়ার পর হাসপাতালে ওই রোগীকে এনে মেডিসিন বিভাগে তাকে ভর্তি করানো হয়। তখনই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। কিন্তু চিকিৎসকরা সব ধরনের চেষ্টা চালিয়ে যান ওই রোগীকে সুস্থ করে তুলতে। কিন্তু আজ দুপুর নাগাদ ঐ রোগের মৃত্যু হয়। আর তাতেই ডাক্তারদের উপর চড়াও হয়ে ওঠেন রোগীর আত্মীয়-পরিজনেরা। কর্তব্যরত অবস্থায় থাকা একজন চিকিৎসক এবং নার্সকে শারীরিকভাবে হেনস্থা করেন মৃতের পরিজনেরা। যথারীতি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে চিকিৎসককে হেনস্থা করার অভিযোগে রোগীর-রো পরিজনদের মধ্যে থেকে দুজনকে আটক করে নিয়ে যায়। এই বিষয়ে থানায় এফআইআর দায়ের করা হবে বলেও জানিয়েছেন শংকর চক্রবর্তী। কর্তব্যরত চিকিৎসককে শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অভিজ্ঞ মহল।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top