News Flash

  • Home
  • দেশ
  • ৯ মাস কাটিয়েছেন মহাকাশে, সুনীতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসরো
Image

৯ মাস কাটিয়েছেন মহাকাশে, সুনীতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসরো

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): টানা ৯ মাস মহাকাশে কাটানোর পরে অবশেষে পৃথিবীর মাটিতে পা রেখেছেন সুনীতা উইলিয়ামস। তাঁর এই নিরাপদে ফিরে আসাকে বড় সাফল্য বলে উল্লেখ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। নাসার এই নভশ্চরের অভিজ্ঞতাকে মহাকাশ গবেষণার কাজে ব্যবহার করতে চায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

সুনীতা উইলিয়ামসকে স্বাগত জানিয়ে ইসরোর এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, ‘আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দীর্ঘায়িত মিশন শেষ করার পরে আপনার নিরাপদে ফিরে আসা একটি উল্লেখযোগ্য সাফল্য। মহাকাশ অনুসন্ধানে নাসা, স্পেস এক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণের এটি একটি উদাহরণ। আপনার অদম্য মনোভাব এবং নিষ্ঠা বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের অনুপ্রাণিত করে চলেছে।’ এক্স হ্যান্ডেলে আরও লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। মহাকাশ অনুসন্ধানে আপনার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে আগ্রহী।’

—————

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top