News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষার মান উন্নয়নে হোস্টেল পরিদর্শনে মন্ত্রে বিকাশ দেববর্মা
Image

শিক্ষার মান উন্নয়নে হোস্টেল পরিদর্শনে মন্ত্রে বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ মার্চ:
শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সাহায্য করে চলেছে। মঙ্গলবার সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা আর ডি ব্লকের অধীন সুরেন্দ্র নগর গার্লস এবং বয়েজ হোস্টেলে পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দুইটি হোস্টেলে পরিদর্শনকালে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।

তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে চায় হোস্টেলে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা। পড়াশোনা করতে কোন অসুবিধা সম্মুখীন হচ্ছে কিনা ছাত্র-ছাত্রীরা।কারণ তিনি মনে করেন ছাত্র-ছাত্রীদের সাথে কথা বললে তাদের সমস্যা গুলির কথা জানা সম্ভব হবে। তাই আমি পরিদর্শনকালে বেশিরভাগ কথাবার্তা ছাত্র-ছাত্রীদের সাথে বলে থাকেন বলে তিনি জানান। আরো জানান তারা তাদের মনে কথাগুলি মন্ত্রী হিসেবে না দেখে আপন ভেবে বলতে পারে যদি ছাত্র-ছাত্রীদের সাথে খোলামেলা বাতায়নে কথা বলা যায়। তিনি আশাবাদী ছাত্রছাত্রীরা আগামী দিনগুলিতে মন্ত্রী হিসেবে না দেখে খোলামেলাভাবে উনার সাথে কথা বলবে। কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তের হোস্টেল গুলি থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। এমন কিছু অভিযোগ রয়েছে যেগুলি ছাত্রছাত্রীদের শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে অভিমত ব্যক্ত করার মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুল বা হোস্টেল গুলিতে শিক্ষার পরিবেশ তৈরি করে একান্ত প্রয়োজন। তবেই একদিন ছাত্র-ছাত্রীরা বড় হয়ে সামাজিক দ্বায়ভার সামলাতে আসবে বলে তিনি মনে করেন।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top