News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহাকুম্ভ উদীয়মান ভারতের চেতনার প্রতিফলন : প্রধানমন্ত্রী
Image

মহাকুম্ভ উদীয়মান ভারতের চেতনার প্রতিফলন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): মহাকুম্ভ উদীয়মান ভারতের চেতনার প্রতিফলন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের বিশেষত্ব। মঙ্গলবার লোকসভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের একটি বিশেষত্ব, যা সম্প্রতি সমাপ্ত মহাকুম্ভের সময় অনুভূত হয়েছিল। মহাকুম্ভ সম্পর্কে লোকসভায় বিবৃতি দিয়ে মোদী বলেন, যখন সমগ্র বিশ্ব চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ঐক্যের বিশাল প্রদর্শনী দেশের সবচেয়ে বড় শক্তি।

বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই বিশেষত্বকে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধানমন্ত্রী। জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভারতে অনেক নদী রয়েছে যার মধ্যে কিছু বিপন্ন। তিনি মহাকুম্ভ থেকে অনুপ্রেরণা নিয়ে নদী উৎসব সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, এটি নতুন প্রজন্মকে জল সংরক্ষণের গুরুত্ব শেখাবে। প্রধানমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক ঘটনা ভারতের সক্ষমতা সম্পর্কে কিছু মহলের সন্দেহ দূর করেছে। তিনি প্রয়াগরাজে মহাকুম্ভের সাফল্যে অবদান রাখা ব্যক্তিদের প্রশংসা করে বলেন, এই ঐতিহাসিক ঘটনা দেশবাসীকে অনেক অনুপ্রেরণা দিয়েছে, কারণ এটি জনগণের নেতৃত্বে পরিচালিত হয়েছিল।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top