News Flash

  • Home
  • Uncategorized
  • দশ টাকার কয়েন নিচ্ছেনা বিদুৎ নিগম, রামনগরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা
Image

দশ টাকার কয়েন নিচ্ছেনা বিদুৎ নিগম, রামনগরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা

coinনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ দশ টাকার কয়েন নিয়ে বিভ্রান্তির জেরে বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে গ্রাহকরা বিক্ষোভ দেখালেন রামনগর ইলেকট্রিক অফিসে৷ অভিযোগ, বিদ্যুৎ বিল নেওয়ার ক্ষেত্রে দশ টাকার কয়েন নিচ্ছেন না নিগমের রামনগর অফিস৷ বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটও তারা নিতে চাইছেন না৷ ফলে বাধ্য হয়ে গ্রাহকদের খুচরো টাকা দিয়ে বিদ্যুৎ বিল মেটাতে হচ্ছে৷ কারণ অনেক সময় ২০০০ টাকার নতুন নোট দিলে খুচরোর সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের৷ এরই মধ্যে নতুন বিপত্তি গুজবের জেরে দশটাকার কয়েনও নিতে চাইছেন না নিগমের রামনগর অফিসের আধিকারিকরা৷ তাদের বক্তব্য, দশ টাকার কয়েন নিয়ে যে বিভ্রান্তি দেখা দিয়েছে এর জেরে গ্রাহকদের কাছ থেকে এই কয়েন নিয়ে হয়রানির মুখে পড়তে হবে৷ তার জন্যই দশ টাকার কয়েন নেওয়া হচ্ছে না৷ এই ঘটনাকে ঘিরে বুধবার সকাল থেকেই গ্রাহকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে৷ অবশেষে চাপের মুখে দশ টাকার কয়েনও নেওয়া হবে বলে সম্মত হয় নিগমের রামনগর অফিস৷
উল্লেখ্য, সমস্ত দশটাকার কয়েনই বৈধ তা ঘোষণা করেছে আরবিআই৷ কিন্তু দশ টাকার কয়েন নিয়ে গুজবের জেরে জনমনে বিভ্রান্তি কাটছে না৷ ফলে, হাটে বাজারে, বিপণি বিতানে, পেট্রোল পাম্পে এমনকি ওষুধের দোকানেও দশ টাকার কয়েন নিতে চাইছেন না বিক্রেতারা৷ সরকার অধিগৃহীত সংস্থাগুলিতেও বিল সংগ্রহের ক্ষেত্রে দশ টাকার কয়েন নেওয়া হচ্ছে না৷ ফলে, বিভিন্ন জায়গাতেই দশ টাকার কয়েন নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top