News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনজন বাংলাদেশী নাগরিকসহ এক গাড়ি ও চালক আটক
Image

তিনজন বাংলাদেশী নাগরিকসহ এক গাড়ি ও চালক আটক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৬ মার্চ:
তিনজন বাংলাদেশী নাগরিকসহ একটি গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বিলোনিয়া থানার পুলিশ মনুরমুখ নাকা চেকিং পয়েন্টে চেক করতে গিয়ে তিনজন বাংলাদেশী নাগরিক সহ টিআর০৮- এ – ০৩২৬ নম্বরের ইকো গাড়ি ও তার মালিক আশিস মজুমদারকে গ্রেফতার করে বিলোনিয়া থানায় নিয়ে আসে। ঘটনায় আটককৃত বাংলাদেশী নাগরিকরা হল অন্তরা শেখ, নাজমা আলম গিরি এবং রুপা সর্দার। তাদের বাড়ি বাংলাদেশের যশোর এবং খুলনা এলাকায়।

তারা জানায় তিন চার বছর আগে তারা পশ্চিমবঙ্গের সাতক্ষীরা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে আমেদাবাদ চলে যায়। সেখানে দীর্ঘদিন কাজ করে তারা নিজ বাড়ি বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য গতকাল বিমানে করে ত্রিপুরায় আসে এবং আগরতলা বিমানবন্দর থেকে এই গাড়ি করে তারা ঋষ্যমুখের উদ্দেশ্যে যাওয়ার সময় আটক হয় পুলিশের হাতে। তাদের কাছে বৈধ কোন কাগজ পত্র নেই। আঁধার কার্ড থাকলেও সেইটা ছিল অবৈধ বা জাল।

এই ঋষ্যমুখের কাঁটাতারের সীমান্ত দিয়ে অহরহ চলছে মানব পাচারকারীদের দৌরাত্ম্য। বিলোনিয়া থানার পুলিশ এই বিষয়ে একটি স্বতপ্রণোদিত মামলা গ্রহণ করে। মামলার নাম্বার হল ১৭/২০২৫, ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১৪৩(৩), ২৪৯(সি), ৩৩৬(৩),৩৪২ & ৩ অফ আইপিপি অ্যাক্ট ধারায় মামলা গ্রহণ করে পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে বিলোনিয়া আদালতে প্রেরণ করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তে যতই নজরদারি থাকুক এবং সীমান্তে কাঁটাতারের বেড়া থাকুক না কেন অনুপ্রবেশ কিন্তু কিছুতেই রোধ করা যাচ্ছে না। প্রতিনিয়তই সীমান্ত দিয়ে এপার ওপার করছে মানুষ। এনআইএ যতই কঠোর ব্যবস্থা নিক না কেন আদম বেপারীরা কিন্তু সক্রিয় রয়েছে সীমান্তে। আর তা বারবার প্রমাণিত হচ্ছে বাংলাদেশী নাগরিক আটকের মাধ্যমে। এখন প্রশ্ন হল দেশের গোয়েন্দা বিভাগ থাকতে কি করে বাংলাদেশী নাগরিকরা দেশের বিভিন্ন শহরে এখনো রয়েছে অবৈধভাবে এবং অবৈধ পথ অনুসরণ করে বিমানে পাড়ি দিচ্ছে।

Releated Posts

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

যুদ্ধের আঁচে উত্তপ্ত বাজার, বামুটিয়া কালী বাজারে চায়ের দামে আগুন প্রশাসনের নীরবতায় ক্ষোভ

বামুটিয়া ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং আমেরিকা-কে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি যেন বিশ্ব অর্থনীতিতে এক অস্থিরতার ঝড়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পড়াশোনার বকুনিতে অভিমানে আত্মহত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর, শোকে স্তব্ধ পূর্ব চাম্পামুড়া

আগরতলা, ২ এপ্রিল: পড়াশোনা নিয়ে অভিভাবকদের বকুনিতে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মর্মান্তিক…

ByByReshmi Debnath Apr 2, 2026

ত্রিপুরায় উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এক নতুন ডিজিটাল বিপ্লব: আইএইচএমআইএ

আগরতলা, ২ এপ্রিল: ডিজিটাল পরিষেবাকে ব্যবহার করে জনগণের চিকিৎসা পরিষেবা লাভ আরও উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য করতে যুগান্তকারী উদ্যোগ…

ByByReshmi Debnath Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top