News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে মারাত্মক আঘাত এনেছে, অভিযোগ রাহুল গান্ধীর
Image

মোদীর সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে মারাত্মক আঘাত এনেছে, অভিযোগ রাহুল গান্ধীর

rahul gandhiনয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : বড় নোট বাতিল ইসু্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| ৱুধবার গান্ধী মূর্তির পাদদেশে রাহুল গান্ধী বলেন, মোদীর সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে মারাত্মক আঘাত এনেছে, এর প্রভাব সুদূর প্রসারী| রাহুল মনে করেন, প্রধানমন্ত্রী যেভাবে ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা কার‌্যত মোদীর ভাবনাচিন্তা না করে নেওয়া সবচেয়ে চটজলদি সিদ্ধান্ত| এরফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের আমজনতা|  তিনি বলেন, এতবড় সিদ্ধান্ত মোদী তাড়াহুড়ো করে না নিয়ে, যদি আলোচনা করে নিতেন, তাহলে হয়তো এতটা সমস্যায় পড়তে হত না দেশবাসীকে| রাহুলের একটাই দাবি, বিরোধীরা চাইছেন প্রধানমন্ত্রী সংসদে এসে নোট বাতিল নিয়ে সওয়াল জবাবে যোগ দিক | এনিয়ে তিনি আজকের সভায় মোদীর উদ্দেশ্যে সরাসরি তোপ দেগে জানতে চান, তিনি ৱুঝতে পারছেন না সংসদে কেন নোট বাতিল নিয়ে আলোচনায় সামিল হচ্ছেন না প্রধানমন্ত্রী| রাহুল মনে করেন নোট বাতিলকাণ্ড সবচেয়ে বড় কেলেঙ্কারি, কারণ প্রধানমন্ত্রী ঘনিষ্ঠমহল আগে থেকেই এই সিদ্ধান্তের বিষয় জানতেন| তাই তিনি জেপিসিও দাবি করেছেন| রাহুলের প্রশ্ন দেশে দুর্নীতি দমনে, জাল নোট নিয়ন্ত্রণে ও কালো টাকা রোধে এভাবে এক কোটি জনসাধারণকে কেন হয়রান করা হবে? কেন্দ্র একনায়কতন্ত্র চালাচ্ছে, এভাবে প্রশাসন চলতে দেওয়া যায় না| পাশাপাশি তাঁর দাবি, ইউপিএ আমলে দেশের অর্থনৈতিক হাল অনেক ভাল ছিল| এখন দেশের অর্থনীতির যা হাল, তার প্রেক্ষিতে বলা যায় কোনওভাবে সবকিছু চলছে, মন্তব্য রাহুলের|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top