নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : বড় নোট বাতিল ইসু্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| ৱুধবার গান্ধী মূর্তির পাদদেশে রাহুল গান্ধী বলেন, মোদীর সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে মারাত্মক আঘাত এনেছে, এর প্রভাব সুদূর প্রসারী| রাহুল মনে করেন, প্রধানমন্ত্রী যেভাবে ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা কার্যত মোদীর ভাবনাচিন্তা না করে নেওয়া সবচেয়ে চটজলদি সিদ্ধান্ত| এরফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের আমজনতা| তিনি বলেন, এতবড় সিদ্ধান্ত মোদী তাড়াহুড়ো করে না নিয়ে, যদি আলোচনা করে নিতেন, তাহলে হয়তো এতটা সমস্যায় পড়তে হত না দেশবাসীকে| রাহুলের একটাই দাবি, বিরোধীরা চাইছেন প্রধানমন্ত্রী সংসদে এসে নোট বাতিল নিয়ে সওয়াল জবাবে যোগ দিক | এনিয়ে তিনি আজকের সভায় মোদীর উদ্দেশ্যে সরাসরি তোপ দেগে জানতে চান, তিনি ৱুঝতে পারছেন না সংসদে কেন নোট বাতিল নিয়ে আলোচনায় সামিল হচ্ছেন না প্রধানমন্ত্রী| রাহুল মনে করেন নোট বাতিলকাণ্ড সবচেয়ে বড় কেলেঙ্কারি, কারণ প্রধানমন্ত্রী ঘনিষ্ঠমহল আগে থেকেই এই সিদ্ধান্তের বিষয় জানতেন| তাই তিনি জেপিসিও দাবি করেছেন| রাহুলের প্রশ্ন দেশে দুর্নীতি দমনে, জাল নোট নিয়ন্ত্রণে ও কালো টাকা রোধে এভাবে এক কোটি জনসাধারণকে কেন হয়রান করা হবে? কেন্দ্র একনায়কতন্ত্র চালাচ্ছে, এভাবে প্রশাসন চলতে দেওয়া যায় না| পাশাপাশি তাঁর দাবি, ইউপিএ আমলে দেশের অর্থনৈতিক হাল অনেক ভাল ছিল| এখন দেশের অর্থনীতির যা হাল, তার প্রেক্ষিতে বলা যায় কোনওভাবে সবকিছু চলছে, মন্তব্য রাহুলের|
মোদীর সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে মারাত্মক আঘাত এনেছে, অভিযোগ রাহুল গান্ধীর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















