News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাদা করা হচ্ছে সম্ভলের জামা মসজিদ, হাতে কাজ নিয়েছেন ৮ জন
Image

সাদা করা হচ্ছে সম্ভলের জামা মসজিদ, হাতে কাজ নিয়েছেন ৮ জন

সম্ভল, ১৬ মার্চ (হি.স.): এলাহাবাদ হাইকোর্টের অনুমতি মতো সাদা করে দেওয়া হচ্ছে উত্তর প্রদেশের সম্ভলের জামা মসজিদ। মসজিদকে বাইরে থেকে সাদা করে দেওয়ার কাজ হাতে নিয়েছেন ৮ জন কর্মী। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে মসজিদ সাদা করার কাজ। গত ১২ মার্চ এলাহাবাদ হাইকোর্টের অনুমতির পরই সম্ভলের জামা মসজিদে সাদা রঙ করার কাজ শুরু হল। এই মামলার পরবর্তী শুনানি ৮ এপ্রিল।

উল্লেখ্য, সম্ভল জামা মসজিদ মামলায়, এলাহাবাদ হাইকোর্ট মসজিদটিকে বাইরে থেকে সাদা করার এবং কোনও রকমের হস্তক্ষেপ ছাড়াই আলো দিয়ে সাজানোর অনুমতি দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ৮ এপ্রিল। সম্ভল জামা মসজিদ সাদা করার কাজটি যে ব্যক্তিকে দেওয়া হয়েছে তিনি বলেছেন, “মোট আটজন কাজ করছে, আমরা এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করব। আমাদের কেবল মসজিদটি সাদা করার নির্দেশ দেওয়া হয়েছে।”

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top