News Flash

  • Home
  • Uncategorized
  • এ বছর জাঁকিয়ে শীতের আশা না করাই ভালো, জানাল মৌসম ভবন
Image

এ বছর জাঁকিয়ে শীতের আশা না করাই ভালো, জানাল মৌসম ভবন

coldনয়াদিল্লি ও কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): এ বছর জাঁকিয়ে শীত পড়ার আশা না করাই ভালো| নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল, এমনই সময় চিন্তার পূর্বাভাস দিল মৌসম ভবন| মৌসম ভবনের আবহবিদরা জানিয়েছেন, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ০.৫ থেকে ১ ডিগ্রি পর‌্যন্ত বেশি থাকবে| নভেম্বর ও ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০.৫ থেকে ০.৭৫ ডিগ্রি পর‌্যন্ত বেশি থাকবে| জানুয়ারিতে গিয়ে সেটা এক ডিগ্রি পর‌্যন্ত বাড়তে পারে| বিশ্ব উষ্ণায়ণের জন্যই হয়তো তাপমাত্রা বাড়ছে| মৌসম ভবনের এক আধিকারিক জানিয়েছেন, ‘উষ্ণায়ণের প্রভাব কয়েকবছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে| ২০১৫-র শীতকাল যথেষ্ট গরম ছিল| তবে এই শীতের মরশুম গরম হলেও গত বছরের মতো হয়তো হবে না|’
গত কয়েকদিন ধরেই হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছিল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়| রাতে ও ভোরের দিকে শীত শীত অনুভত হচ্ছিল| তবে, ৱুধবার থেকে ফের উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ| আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়ার এই স্থিতাবস্থা বজায় থাকবে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top