News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৫টি ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী
Image

৫টি ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মার্চ: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পতাকা নেড়ে ৫টি ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যানের সূচনা করেন। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে ভ্যানগুলি সূচনা করার সময় রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভরঞ্জন, স্বরাষ্ট্র দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, ডিজিপি (ইন্টেলিজেন্স) অনুরাগ ধ্যানকর, ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি’র ডিরেক্টর ড. এইচ কে প্রতিহারী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যানগুলির সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আজ ৫টি ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যান চালু হওয়ার পর রাজ্যের ৮টি জেলাতে এখন ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যান রয়েছে। এই ভ্যানগুলি কেনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য সরকারকে ৩.২৫ কোটি টাকা দেওয়া হয়েছে। এজন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। তবে সাজা প্রাপ্তির হার বাড়াতে হবে। এক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক তদন্ত কার্য প্রয়োজন। অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ভ্যানগুলির মাধ্যমে অপরাধস্থল থেকে বৈজ্ঞানিক উপায়ে নমুনা ও সাক্ষ্য প্রমাণ দ্রুত সংগ্রহ করা সম্ভব হবে। পাশাপাশি এই ভ্যানগুলিতে নমুনা ও প্রমাণ সংরক্ষিত করে রাখা যাবে। এর ফলে বিজ্ঞান ভিত্তিক তথ্য আদালতে পেশ করা সম্ভব হবে। তাতে সাজা প্রাপ্তির হার বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top